
(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৯ অপরাহ্ন
পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নসহ সাত দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহে আলোচনা সভা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
আজ (বুধবার) সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কেপায়েত উল্লাহ, সংগঠনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের সদস্য ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে পলিটেকনিক শিক্ষার্থীদের গ্রেফতারের হুমকি, প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকান্ড এবং অযৌক্তিক তিন দফার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে কারিগরি ছাত্র আন্দোলন।