banglahour

বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু-আটক চালক

অপরাধ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী :

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:১৬ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে ও উপজেলা জিয়া মঞ্চের কনকদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্ববায়ক। এ ঘটনায় ট্রলির চালক সাকিলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে কনকদিয়া বাজারের উত্তর পাশ দিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা সজল হাওলাদার। ওপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রলির সঙ্গে ধাক্কা খায় সজলের মোটর বাইক। ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক ট্রলি চালক হেফাজতে আছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল