banglahour

হিজলায় ইউনিয়ন বিএনপির নেতাদর বিরুদ্ধে মানববন্ধন।

সারাদেশ | হিজলা প্রতিনিধি:

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:২০ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলায় হরিনাথপুর ইউনিয়ন বাজারে বুধবার সকাল ১১ টায় স্থানীয় জনগণের ব্যানারে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান বাদল মুন্সী ও ফ্যাসিস্টের দোসর যুবলীগ নেতা জনির বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রেখে নুর হোসেন সুজন বলেন,আমি বরিশাল জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।আমার রাজনৈতিক সুনাম ধ্বংস ও আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন একটি মহল পাঁয়তারা করছে। তিনি আরো বলেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বিএনপির নেতা সাইদুর রহমান বাদল এবং যুবলীগ নেতা জনি খন্দকার আমার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। আমি প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে আসছে।৫ আগস্টের আগে এবং পরে বিভিন্ন অপকর্মের সাথে প্রতক্ষ এবং পরোক্ষ্য ভাবে জড়িত, এলাকার যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করছে।  


এছাড়াও আলহাজ্ব আব্দুল জব্বার মেহমান কলেজের ৫ই   আগস্টের পর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে কলজ দখল করে নিজেকে স্বঘোষিত পিন্সিপাল হিসাবে দাবী করেন এই মাজহারুল।  

মাজহারুল ইসলামের নিকট হতে চোরাইকৃত পাইপ ও নগদ টাকার সমাধান চাইলে বাদল মুন্সী ও মাজহারুল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে বলে দেশে ব্যবসা করতে  প্রতি মাসে ২ লক্ষ টাকা ও আমার ইট ভাটার ৫০% পার্টনারশীপ লিখে দিতে হবে।মাজহারুল ফ্যাসিস্টে আমলের ইউনিয়ন পরিষদের মেম্বার ও আওয়ামী চেয়ারম্যান তৌফিক এর দোষর। তিনি অর্থের বিনিময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহব্বায়কের পদ কিনে নেয়। এর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। আমরা এলাকার সাধারণ জনগণ এই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর হাত থেকে মুক্তি চায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল