banglahour

উন্নয়ন বঞ্চিত খর্নিয়াকে আধুনিক ইউনিয়নে গড়ে তুলবো: আলী আসগর লবি

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা।

(৮ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:০১ অপরাহ্ন

ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খর্নিয়ার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ছয়টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি এসব বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আমি এই ডুমুরিয়ার সন্তান। অথচ এই অঞ্চলে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। অনেক গ্রামে যাতায়াতের জন্য নৌকার প্রয়োজন হয়, সড়ক অনুন্নত। ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির পর্যাপ্ত নেই। খর্নিয়াকে একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে।

তিনি আরও জানান, জেলে, বেদে, হরিজন ও দলিত সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে জনগণের সমন্বয়ে টিম গঠন করে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠকের মাধ্যমে সরাসরি মানুষের বক্তব্য ও মতামত শোনা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের জনসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ রেহেনা ঈসা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সভায় যোগ দেন।

দিনব্যাপী কর্মসূচিতে আলী আসগর লবি খর্নিয়ার একাধিক মসজিদ, মাদ্রাসা ও মন্দির পরিদর্শন করেন এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। সিংঙ্গা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।

মাগরিবের নামাজের পর তিনি খর্নিয়া ইউনিয়নে দুটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল