banglahour

চুয়াডাঙ্গার দশমাইলে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৬

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:২২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন আহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাহার আলী (৫০)। তিনি সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে।

আহতরা হলেন

নিহত সাহার আলীর বড় ভাই আশরাফুল হক (৫৫)

জামাত আলীর স্ত্রী বেবী খাতুন (৫০)

সাহার আলীর স্ত্রী সিফালী খাতুন (৪০)

জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীনা আক্তার (৪৫)

রুহুল আমিনের স্ত্রী জুরিনা খাতুন (২৭)

ইজিবাইকচালক শুকুর আলী (৬৫), গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের বাসিন্দা

এর মধ্যে ইজিবাইকচালক ছাড়া বাকিরা একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, নিহতের স্বজন মারা যাওয়ায় পরিবারের সাতজন সদস্য মরদেহ দেখতে ঝিনাইদহ জেলার সদর উপজেলার নাথকুন্ড গ্রামে যাচ্ছিলেন। পথে দশমাইল এলাকায় তাদের বহনকারী ইজিবাইকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল