banglahour

গাইবান্ধায় সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় শামসুল হক মন্ডল (৬০) নামের এক সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত শামসুল হক উপজেলার মুক্তিনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং চকচকিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কোনো এক সময়ে তিনি বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে এলাকাবাসী গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল