banglahour

বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

অপরাধ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সূত্র জানায়, বিদ্যালয়ের তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যে এলজিইডি ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ে দুইতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। কাজের দায়িত্ব পান মেসার্স গাজী কনস্ট্রাকশন। ২০২৩ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হওয়ার পর থেকে নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

কিন্তু অভিযোগের বিষয়ে দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে এলজিইডি কাজ বন্ধ করে দেয়।

এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল