banglahour

চিরিরবন্দরে ৬৮৫ তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন

দিনাজপুরের চিরিরবন্দরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কোর্স সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

কোর্সের উদ্বোধন ও সমাপনী করেন চিরিরবন্দর উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক সত্যরঞ্জন বর্মন, দিনাজপুর জেলা স্কাউটস সম্পাদক আকরাম হোসেন, জেলা স্কাউটস সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম, উপজেলা স্কাউটস সম্পাদক মো. আফছার আলী, কোর্স প্রশিক্ষক ইমরুন নাহার এবং উপজেলা স্কাউটস সদস্য জমশেদ আলী। এছাড়া কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন আবু সাঈদ, দিনাজপুর অঞ্চল স্কাউটস সাধারণ সম্পাদক।

কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্কাউটিং কার্যক্রম, নেতৃত্ব গঠন ও সম্প্রদায়সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল