banglahour

খুলনায় বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলন স্থগিত ৮ মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি এক মাসের জন্য বন্ধ

স্বাস্থ্য | ব্যুরো প্রধান, খুলনা

(৭ মাস আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৮ অপরাহ্ন

কয়েক দফা বৈঠকের পর অবশেষে স্থগিত হয়েছে খুলনার বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি।

৮ মাসের বকেয়া বেতন ও ভাতা প্রদানের দাবিতে গত ৭ সেপ্টেম্বর থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছিলেন আউটসোর্সিং কর্মীরা। আন্দোলনের পঞ্চম দিনে আজ থেকে অনিদিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিলে হাসপাতাল পরিচালনা পর্ষদ ও প্রশাসনিক কর্মকর্তারা আলোচনায় বসেন।

বেলা ২টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন, প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, ডা. আসমা বেগম ও ডা. এনামুল কবির। বৈঠকে আগামী এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে কর্মচারীদের প্রতিনিধি দল আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এরপর বেলা ৩টায় কর্মীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। আন্দোলনের কারণে হাসপাতালের অভ্যন্তরীণ ও বহি:বিভাগের রোগী এবং স্বজনদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছিল। প্রায় সব বিভাগে কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল