
(১১ মাস আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৩২ পূর্বাহ্ন
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা উত্তর জেলা মহিলা দল।
বৃহস্পতিবার বিকেলে চান্দিনার কুমিল্লা উত্তর জেলা চান্দিনা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা- ট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীর অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মহিলা দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে আমাদের অঙ্গীকার—নারীর অধিকার ও গণতন্ত্রের লড়াই আরও শক্তিশালী করা।” মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের শক্তিশালী প্ল্যাটফর্ম। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।