banglahour

‎পিরোজপুরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৪৩ পূর্বাহ্ন

‎পিরোজপুর:পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল হানিফ মাতুব্বর (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্দুরকানী উপজেলার খেয়াঘাট জামে মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় তিনি মারা যান।

‎ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত আব্দুল হানিফ মাতুব্বর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের জয়নুদ্দীন মাতুব্বরের ছেলে।

‎নিহত আব্দুল হানিফ মাতুব্বরের ছেলে মো. রুহুল আমীন মাতুব্বর বলেন, আমি বাজারে নিজের দোকানে ছিলাম। খবর পেয়ে মসজিদে গিয়ে দেখি বাবা মারা গেছেন।

‎খেয়াঘাট মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম বলেন, মাগরীবের ফরজ নামাজে দাড়ানোর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

‎এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, খবরটি আমি শুনেছি।তার ভাগ্যটা ভালো,এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল