
(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৫:০৭ অপরাহ্ন
অধিদপ্তর ও নৌপুলিশের সমন্বয়ে পটুয়াখালীর আলীপুর-মহিপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
পরে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করে আটক জেলেসহ বোটটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।