banglahour

হাজী মোঃ রুহুল আমীনকে গুণিজন সম্মাননা প্রদান

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু ,মুন্সিগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৬ অপরাহ্ন

ব্যবসায়িক ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ রুহুল আমীনকে 'গুণিজন সম্মাননা' প্রদান করেছে সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা।
পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা - ২০২৫ অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে সেদিন স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকতে পেরেছিলেন হাজী মোঃ রুহুল আমীন। তাই আজ তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
দৈনিক ঐশী বাংলা'র মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রাজীব হোসেন শান্ত হাজী মোঃ রুহুল আমীনের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পশ্চিম নওপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের সম্মানিত ইমাম আব্দুর রহিম এবং পশ্চিম নওপাড়ার স্বনামধন্য ব্যবসায়ী হাজী আকরাম হোসেন মোল্লা।
হাজী মোঃ রুহুল আমীন বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।"
উপস্থিত অতিথিবৃন্দ হাজী মোঃ রুহুল আমীনের ব্যবসায়িক সাফল্য এবং সমাজের প্রতি তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল