banglahour

জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প পরিদর্শন ও স্থাণীয়দের সাথে মতবিনিময় করলেন খুলনা জেলা প্রশাসক

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১০ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:১২ অপরাহ্ন

খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা এলাকার নদী ভরাট, খননসহ জলাব্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের নেয়া প্রকল্প পরিদর্শন করলেন খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টায়  জেলার শৈলমারী রেগুলেটর, টিয়াবুনিয়া রেগুলেটর, সালতা নদী খনন কাজ পরিদর্শন করেন। পরে অংশীজনদের সাথে এক মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মুহাম্ম্দ আল আমিন। উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের  তত্ববধায়ক প্রকৌশলী বি এম মমিন উদ্দীন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, পাউবোর নির্বাহি প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। 
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থাণীয় ভুক্তভোগি জনগণ তাদের মতামত ব্যক্ত করেন।
সার্বিক দিক পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার আন্তরিক। বর্তমানে স্বল্প মেয়াদী কযেকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘমেয়াদী কি ব্যবস্থা নেয়া যায় সেবিষযে সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর মতামত উর্ধতন মহলে পাঠানো হবে বলে উল্লেখ করেন খুলনা জেলা প্রশাসক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল