banglahour

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই- ডা. জাহিদ হোসেন

রাজনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:২০ অপরাহ্ন

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলোন শুরু করেছিলেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ফুটবল খেলার উদ্বোধনে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি আরো বলেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দূর্বল ভাববেন না, আবার সবলও ভাবার কারন নেই। আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার। আপনাদের থেকে আমার বেশি অধিকার ভোগ করার কোন কারন নেই। এই জন্য আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল