banglahour

ময়মনসিংহের নান্দাইলের আকতার হোসেন হত্যা মামলায় অভিযুক্ত চারজন গ্রেফতার

অপরাধ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:৩০ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলের আকতার হোসেন হত্যা মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃরা হলো মো. উজ্জল মিয়া (৪০), মো. সজিব মিয়া (২৫), মো. আ. হেলীম (৬০) এবং হামিদা খাতুন (৫৫)।
আজ (শনিবার) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার সুত্র থেকে তিনি জানান, জমি নিয়ে দীর্ঘদিন চলা বিরোধের জেরে গতকাল (১২ সেপ্টেম্বর) সকালে অভিযুক্তরা আকতার হোসেনের বসতভিটায় অতর্কিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় আকতার হোসেনকে বল্লম দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় আকতার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আকতার হোসেনের (৪৫) মৃত্যু হয়। এ ঘটনায় আকতার হোসেনের ছেলে সালমান শাহ বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন।  ঘটনার পরপরই র‌্যাব-১৪ ছায়া তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়।
গতরাতেই তথ্য প্রযুক্তি সহায়তায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল