
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:২৮ অপরাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা রব্বানুর বসত ঘর ভেঙে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কামরুজ্জামান ওরফে কমরু মিয়ার বিরুদ্ধে । এ ঘটনায় বৃদ্ধা রব্বানুর পুত্র তাজুল ইসলাম বাদী হয়ে কমরু মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় বৃদ্ধা রব্বানু ও তার পুত্র তাজুল ইসলাম সহ এলাকাবাসিরা জানান,তাজুল ইসলাম গত ১৫ বছর আগে তার পাশ্ববতী এনাম মিয়ার কাছ থেকে ২ গন্ডা জমি কিনে দখলে আছেন। কিন্তু এ ঘটনায় কমরু মিয়া বেআইনী ভাবে ওয়ারিশ দাবি করে বিভিন্ন সময় তাজুল ইসলামের কাছে ২ লাখ টাকা দাবি করে হুমকি- ধমকি দিয়ে আসছে। টাকা না পেয়ে গত কয়েক দিন আগে কমরু মিয়ার লোকজন তাজুল ইসলামের একটি অটোরিক্সা জোর করে ছিনিয়ে নিয়ে যায় । পরে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ দিন পর অটো রিক্সাটি ফেরত পান। এতে ক্ষিপ্ত হয়ে কমরু মিয়া লোকজন নিয়ে শুক্রবার প্রতিপক্ষের বসত ঘর ভেঙে টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় । এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে ।
এ বিষয়ে জানতে কমরু মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলে ও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন ( পিপিএম) বসত ঘর ভেঙে নেয়ার কথা অস্বীকার করে বলেন, ২ পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।