
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:০৯ অপরাহ্ন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নৌ র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ছারছিনা ঘাট থেকে শতাধিক ট্রলার নিয়ে এ নৌ র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এ সময় নেছারাবাদ উপজেলার কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি শামীম সাঈদী বলেন, আমরা জানতে পেরেছি নেছারাবাদের অনেক জায়গায় নদী ভাঙ্গন হয়েছে, অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখেছি।আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে নদী ভাঙ্গন সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ সংসদীয় আসনের জামায়াতের নির্বাচনী পরিচালক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. আব্দুল্লাহিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম, কাউখালী উপজেলা আমির নজরুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মো. মিজানুর রহমান সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।