
(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১০:৩৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্রাম্যমাণ ক্লিনিকের সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উপকরণ জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িচালক জয়নাল আবেদীনকে আটক করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগ সম্পর্কিত মতবিনিময় সভা শেষে ঘটনাটি ঘটে। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা গাড়িটি তল্লাশি করেন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দের নির্দেশ দেন। পরে গাড়িচালক সরকারি নির্দেশ অমান্য করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।