banglahour

চুয়াডাঙ্গায় বিতর্কিত এসপি গৌতম কুমার বিশ্বাসের পদায়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার নায়ক হিসেবে পরিচিত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাসের পদায়ন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তাদের অভিযোগ

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পুলিশ সুপার গোলাম মওলা একজন সজ্জন কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কিন্তু গত ৯ সেপ্টেম্বর হঠাৎ করে বিতর্কিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে পাবনায় দায়িত্বপালনকালে তিনি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-নিপীড়ন চালান, হামলা-মামলার নেতৃত্ব দেন। এছাড়া মিরপুরে দায়িত্বকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণেও সহযোগিতা করেন তিনি।

উপস্থিত ব্যক্তিবর্গ

মানববন্ধনে উপস্থিত ছিলেন—

জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফ হাসান

২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এমদাদুল হক

৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন

৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা আমির হোসেন সুমির

এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুসদী মজনু, কৃষি বিষয়ক সম্পাদক আলী কেলে

দামুড়হুদা থানা সদস্য সচিব আরশেদ আলী
প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গৌতম কুমার বিশ্বাসের চুয়াডাঙ্গায় পদায়ন দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল