banglahour

র‍্যাব-৮ এর হাতে চিহ্নিত ডাকাত সর্দার রুম্মান আটক

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৬:২৬ অপরাহ্ন

ঢাকার যাত্রাবাড়ি থেকে দক্ষিণাঞ্চলের চিহ্নিত ডাকাত সর্দার রুম্মান (২৮)-কে আটক করেছে  র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুম্মানের বিরুদ্ধে বরগুনা জেলার বামনা থানায় সংঘটিত ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি বরগুনার বামনা উপজেলার তুষখালী এলাকার সাহেব আলীর ছেলে।

 র‍্যাব সূত্র জানায়, চলতি বছরের ২৪ মে গভীর রাতে বামনা উপজেলার মো. মিরাজের বাড়িতে একটি ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রায় এক লাখ এক হাজার টাকা মূল্যের মালামাল ডাকাতরা লুট করে।

ভুক্তভোগী মিরাজ ডাকাত দলের সদস্যদের শারীরিক গঠন ও কথা-বার্তা থেকে কয়েকজনকে শনাক্ত করেন। এরপর বামনা থানায় মামলা (নং-৮) দায়ের করা হয়।

আটক ডাকাত সর্দার রুম্মানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়  র‍্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল