banglahour

চুয়াডাঙ্গায় ভাড়া বাড়ি থেকে মহিলার মরদেহ উদ্ধার

অপরাধ | চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

(৮ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৭:০৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে গুলসান আরা চমন (৬২) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গুলসান আরা চমন ছিলেন মরহুম লাবু মোল্লার স্ত্রী ও মরহুম মহিউদ্দিন জোয়ার্দ্দারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ গোরস্থানপাড়ার ওই বাড়িতে একা বসবাস করছিলেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে ঘরের মেঝেতে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের বোন খুশি জানান, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চমন তাদের বাড়ি গিয়েছিলেন। এরপর থেকে তিন দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ ছিল। সোমবার এসে দেখা যায়, তিনি মারা গেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল