
(১১ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:৫৩ অপরাহ্ন
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোছা. সাবেরা বাদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মো. সামসুজ্জামান বিপ্লব।
শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য দেন মোছা. জেবুন নেহার, মোছা. সুলতানা রাজিয়া, মো. দেলোয়ার হোসেন, মির্জা জাকির হোসেন, মির্জা তারেক ইবনে হায়াত, আবু তালিব মো. জিয়াউর রহমান, এস এম শামীম হাসান, মো. শাহজাহান আলী ও মো. মোশাররফ হোসেন প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।