
(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:৫৬ অপরাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাস্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন উদ্যমে কাজ করতে হবে।