
(৭ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১১:১০ অপরাহ্ন
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (বিএসএফ) ২০২৫–২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন সাইফুল আলম সবুজ (মাস্টার্স, কর্পোরেট স্ট্র্যাটেজি, সায়েন্স-পো)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন নূর জাহান শরীফা পূর্ণতা (ব্যাচেলর, ফ্যাশন ডিজাইন, আইএফএ প্যারিস)।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন তোফাজ্জল হোসেন রাসেল (মাস্টার্স, সাইবার রেজিলিয়েন্স, এসিলভ)। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ডালিয়া নিশাত (সরবোন বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ হিসেবে থাকছেন সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন (মাস্টার্স, সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এসিলভ) এবং মুখপাত্র হিসেবে থাকছেন চৌধুরী আল ফারাবী (মাস্টার্স, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়)।
এ ছাড়া নতুন কমিটিতে প্রশাসন, পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, অনুষ্ঠান, আউটরিচ, শিক্ষা ও ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক ও ডেপুটি সচিবসহ ২৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সরবোন বিশ্ববিদ্যালয়, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, সায়েন্স-পো, এপিটা, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয় এবং বোর্গোন বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএসএফ ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতা, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত দিকনির্দেশনা এবং স্থানীয় সমাজে একীভূত হতে সহায়তা করে আসছে। বিশেষত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠনটি প্যারিসের বিভিন্ন চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে।
নবগঠিত কমিটি ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, আউটরিচ ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার এবং ইউরোপজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ (আংশিক):
১. সভাপতি: সাইফুল আলম সবুজ (সায়েন্স-পো)
২. সহ-সভাপতি: নূর জাহান শরীফা পূর্ণতা (আইএফএ প্যারিস)
৩. সাধারণ সম্পাদক: তোফাজ্জল হোসেন রাসেল (এসিলভ)
৪. প্রধান সমন্বয়কারী: ডালিয়া নিশাত (সরবোন বিশ্ববিদ্যালয়)
৫. কোষাধ্যক্ষ: সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন (এসিলভ)
৬. মুখপাত্র: চৌধুরী আল ফারাবী (প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়)
৭. প্রশাসক: মিজানুর রহমান (এসিলভ)
৮. পরিকল্পনা সম্পাদক: মো. শামীম বিন শহীদ (বোর্গোন বিশ্ববিদ্যালয়)
৯. আইটি সম্পাদক: মো. শাকিল চৌধুরী (এপিটা)
১০. ইভেন্ট সম্পাদক: সেলিম হোসেন (এপিটা)
...
(মোট ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে)।