banglahour

নাটোরে ডায়রীয়ায় আক্রান্তদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

স্বাস্থ্য | ডেক্স রিপোর্ট

(৭ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:২৯ অপরাহ্ন

নাটোর সদর উপজেলার ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর উদ্যোগে ডায়রীয়ায় আক্রান্ত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

ক্যাম্পেইনে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাবাসীর মধ্যে ৪০,০০০টি পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ৪,১০০ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছেন এবং ডায়রীয়া প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সম্প্রতি নাটোর সদর উপজেলায় পানিবাহিত ডায়রীয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজন করা ক্যাম্পেইন সাধারণ মানুষকে উপকৃত করবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা ও ডায়রীয়া প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল