banglahour
ঐকমত‍্য কমিশনে এবি পার্টি

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৪:৫৪ অপরাহ্ন

ঢাকা: জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা নিয়ে জাতীয় ঐকমত‍্য কমিশন আহুত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তৃতীয় পর্যায়ের আজকের সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই’। 

বুধবার (১৭.৯.২৫) ঐকমত‍্য কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করে এ কথা বলেন তিনি।

সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লিখা বা সংবিধান বাতিলের চুড়ান্ত ক্ষমতা হলো জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরী করেছি হয়তো কয়েকটি বিষয়ে কারও কারও ‘নোট অব ডিসেন্ট’ আছে। কিন্তু চুড়ান্ত কোনটা হবে তা নির্ধারণের মূল ক্ষমতা হলো জনগণের। 

তিনি আরও বলেন; কমিশনের আজকের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদকে রেফারেন্স আকারে উল্লেখ করায় কোন কোন রাজনৈতিক দল ও নেতা জুলাই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করেছেন। ব্রিফিংয়ে তিনি প্রশ্ন রেখে বলেন; জুলাই ঘোষণাপত্র নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন কাল তারা সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এই সনদকে প্রশ্নবিদ্ধ করবেননা তার নিশ্চয়তা কি?

দলের যুগ্ন সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার সানী আব্দুল হক বলেন; সংবিধানে এটা নেই ওটা নেই বলে সংবিধান সংস্কার করা যাবেনা - এই ধারনাটি অভ্যুত্থানের আকাংখা পরিপন্থি। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে যা জাতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিবে। সুতরাং, জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরী, নতুবা গণভোট ছাড়া কোন বিকল্প নেই। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল