banglahour

ময়মনসিংহে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:১৪ অপরাহ্ন

প্রকৌশল সেক্টরে গঠিত তথাকথিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান এবং বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বাতিল করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বাইপাস মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দিয়ে বলেন, পরিকল্পিতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের ঘাম, মেধা ও পরিশ্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে। অসম কমিটি গঠন করে তাদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল