banglahour

পঞ্চগড়ে প্রথমবার বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

সারাদেশ | পঞ্চগড় প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:৩৪ অপরাহ্ন

পঞ্চগড়ে প্রথমবারের মতো গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই শেষে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় ৫টি ট্রাইসাইকেল, ২১টি হুইলচেয়ার, ৩টি ওয়াকার, ২ জোড়া অক্সিলারি ক্রাচ এবং ১টি এলবো ক্রাচ বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সরকারের পক্ষ থেকে নিয়মিতই নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, এনসিপি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, মোকাদ্দেসুর রহমান সানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল