banglahour

অন্তর্বর্তী সরকারের আইন সংস্কার অব্যাহত থাকলে মানুষ সঠিক বিচার পাবে : আইন উপদেষ্টা আসিফ নজরুল

সারাদেশ | সিলেট প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৭:১১ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার আইন ও বিচার খাতে যে সংস্কার কার্যক্রম চালু করেছে, তা যদি পরবর্তী সরকারও অব্যাহত রাখে তবে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ১১টি ক্ষেত্রে মামলা করার আগে লিগ্যাল এইডের কাছে যেতে হবে। সেখানে মীমাংসা না হলে আদালতে মামলা করা যাবে। এতে বিচারপ্রার্থীর ব্যয় ও সময় উভয়ই কমে আসবে।

অনুষ্ঠানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান, সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল