banglahour

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৯ অপরাহ্ন

বিভাগীয় শহর ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। এতে বক্তব্য রাখেন—

ক্যাপ্টেন নাহিদুল ইসলাম হৃদয়,

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর ময়মনসিংহ মহানগরীতে ৯০টি পূজামণ্ডপে এবং ইউনিয়ন পর্যায়ে ৪০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন,
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে সুরক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল