
(১ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৬ অপরাহ্ন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিহরপুর মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
আলীহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সৈকত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।