banglahour

ঘুমধুম সীমান্ত থেকে ৩০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

অপরাধ | বান্দরবান প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৮ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মধ্যমপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ৩৪ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়। এ সময় মিয়ানমারের দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে আসলে বিজিবি তাদের আটকের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, পাচার কাজে ব্যবহৃত একটি ব্যাগ এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন—ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মধ্যমপাড়ার বক্তার আহাম্মদের ছেলে মো. আরপান অপি (১৯) এবং কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১ এর বাসিন্দা আবুল বাসারের ছেলে মো. জিয়াবুল হক (৩৬)।

৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত রক্ষাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল