banglahour

সিলেটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৪ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫কে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদক, রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন।

পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান

মেলায় জুয়ার আসর ও অপ্রত্যাশিত ঘটনা এড়াতে মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।

মণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকরা আর্মব্যান্ড পরবেন।

সার্বিক নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন চালু করা হবে।

এসএমপি’র সাইবার টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে।

যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল