banglahour

গোলাপগঞ্জের অবকাঠামো উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১২:১০ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীবলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

ফয়সল চৌধুরী বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম শাহজালাল বাজারে ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার আয়োজন করা হয়েছিল ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে, যাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠন করা যায়।

তিনি আরও বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার বিএনপির ওপর দমন-পীড়ন চালিয়েছে। কিন্তু বিএনপি থমকে যাওয়া দল নয়। এটি সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় ফিরে দেশের কল্যাণ করবে।

সভায় ফয়সল চৌধুরী আরও জানান, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কার্যক্রম পৌঁছে দিতে নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল