banglahour

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক গ্রেফতার

সারাদেশ | স্টাফ রিপোর্টার

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১২:৩৩ অপরাহ্ন

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম সাকিব ওরফে বাবু (২৩), পিতা— মজিবর মাদবর, গ্রাম— মোমিন আলী ফরাজী কান্দি, থানা— জাজিরা, জেলা— শরীয়তপুর।

এটিইউ জানায়, ২০২০ সালের ২৫ জুন সাকিব ও তার সহযোগীরা অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবর (১৫)-কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তারা শাকিলকে হত্যা করে নির্মাণাধীন রেলসেতুর পাশে লাশ পুঁতে রাখে। মামলার বিচার শেষে আদালত সাকিবকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। তবে ২০২৪ সালের ৬ আগস্ট সরকার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে যান। এ ঘটনায় কোনাবাড়ি থানায় পৃথক মামলা হয়।

অবশেষে, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এটিইউ’র বিশেষ অভিযানে ঢাকার তেজতুরি বাজার থেকে সাকিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল