banglahour

চুয়াডাঙ্গায় সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ২:৫৪ অপরাহ্ন

বন্ধু আমরা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ স্লোগানকে ধারণ করে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে কৃতি ৯৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা বাংলা ৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফয়সাল মাহমুদ ও যাইর যুবাইর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম, এসএসসি ৮৮ ব্যাচের ডা. ওয়ালিউর রহমান নয়ন, শামস গোলাম হোসেন আবির, সাংবাদিক রিফাত রহমান, সমাজসেবক একরামুল হক, শাহাজাহান ঝন্টু, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন, এটিএম সাইফুল ইসলাম, কামরুল হাসান হিরো, মাহিদুর রহমান সুমন, মুজিবুর রহমান, আক্তার হোসেন, মোজাম্মেল হক, জহুরুল ইসলাম, হাসানুজ্জামান পলাশসহ অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল