banglahour

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সারাদেশ | কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ২:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ রেলওয়ে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ মিয়া সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতোমধ্যে তিনি একটি জনশক্তি রফতানি এজেন্সিতে পাসপোর্ট ও টাকা জমা দিয়ে ভিসার অপেক্ষায় ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তার লাশের পাশে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে মাদক সেবনের পর তিনি অচেতন বা মাতাল হয়ে পড়েছিলেন। ফলে ট্রেন আসার সময় সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন, দুর্ঘটনাস্থলটি নির্জন এলাকা এবং সেখানে প্রায়ই মাদকসেবীরা আড্ডা দিয়ে থাকে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, কটিয়াদীর মণ্ডলভোগ এলাকায় ফরিদ মিয়া নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল