banglahour

ঠাকুরগাঁওয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ

সারাদেশ | ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৩:১২ অপরাহ্ন

চাকরি নয় সেবা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১৯ জন তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন ২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

মাত্র ১২০ টাকা খরচ করে আবেদন করার পর আর কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই নিয়োগ পাওয়ায় আনন্দে আপ্লুত প্রার্থীরা ও তাদের পরিবার। এ নিয়োগকে ঘিরে তারা দেখছেন নতুন স্বপ্ন—পরিবার নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

চূড়ান্তভাবে নির্বাচিত ১৯ জনের মধ্যে রয়েছেন ১৭ জন পুরুষ ও ২ জন নারী। পাশাপাশি ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন,
মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। কোন প্রকার তদবির বা অর্থের লেনদেন ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগস্টে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ২৪৩ জন অংশ নেন, এর মধ্যে উত্তীর্ণ হন ৩৫ জন। মৌখিক পরীক্ষা শেষে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের অভিভাবকেরা জানান, যোগ্যতার ভিত্তিতে ছেলেমেয়েদের চাকরি হওয়ায় আমাদের গর্ব হচ্ছে। এখন তারা সৎভাবে দেশের সেবা করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল