
(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৪৯ অপরাহ্ন
রিশালের হিজলায় গণসংযোগ করেছেন বরিশাল-৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুয়ারিয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে তিনি এ গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, এবং হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।