banglahour

হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ এম ব্যারিস্টার মাসুম

রাজনীতি | হিজলা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৫৪ অপরাহ্ন

বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যারিস্টার এ এম মাসুম আনুষ্ঠানিকভাবে তার আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা ডাকবাংলোয় হিজলা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাই তার অঙ্গীকার।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার এ এম মাসুম ও তার পরিবার দীর্ঘদিন ধরে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে গরু-ছাগলসহ নানান উপহার সামগ্রী প্রদান করে আসছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে অবদান রেখে আসছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী নির্বাচনে ক্লিন, দুর্নীতিমুক্ত দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সক্ষম ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে। ইনশাআল্লাহ, আমি নিজেকে সেই যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। তবে দলের জন্য তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, সেটিকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেবো।

 এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা মনে করেন, হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে ব্যারিস্টার এ এম মাসুম বিএনপির মনোনয়ন দৌড়ে একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল