banglahour

ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

রাজনীতি | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৪ অপরাহ্ন

জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমানসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে খেলাফত মজলিস মহানগরের উদ্যোগে নগরীর টাউন হল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা করে কার্যকর আইনি ভিত্তি প্রদান এবং সেই সনদের ভিত্তিতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন

খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. রফিকুল ইসলাম

মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল করিম

সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমদ

সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান মাদানি
এছাড়া মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল