banglahour

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা |

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৬ অপরাহ্ন

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মো. হাবিব শেখ (২৮)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত হাবিব শেখপাড়া পুরাতন লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে। সম্প্রতি রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনায় তিনি পুলিশকে তথ্য দেন এবং কয়েকজন চোরকে ধরিয়ে দেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে চোরদের সঙ্গে তার তর্ক-বিতর্কও হয়। এর জের ধরে রাতেই সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে হাবিবের দুই হাঁটু, মাথা, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত যুবক এবং হামলাকারীরা আগে একসাথে চলাফেরা করত এবং রেলের বিভিন্ন জিনিসপত্র চুরি করত। চুরির বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। সেই বিরোধের জেরেই এ হামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল