banglahour

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টায়ও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি

সারাদেশ | ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

(৭ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৪১ অপরাহ্ন

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন নুরুল ইসলাম গাজী (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার সকাল থেকে নিখোঁজের খবর পেয়ে তার স্বজন ও স্থানীয়রা নদীর তীরে ভিড় করেছেন।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোতে বসা ছিলেন নুরুল ইসলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটো চালককে আটক করে। পরে নুরুল ইসলামকে তল্লাশি চালালেও কিছু না পাওয়া সত্ত্বেও তাকে ধাওয়া করা হয়। আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিলে আর উঠে আসেননি।

ঘটনার পর শুক্রবার বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।

তবে অভিযানের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল