
(৯ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৯:২৯ অপরাহ্ন
শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা)-এর উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা জাসাসের সভাপতি মোঃ শফিউল আলম খান আজম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির ২নং সদস্য মোঃ শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ আশরাফ উদ্দিন খান আশু, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম মৃধা ফারুক, এবং পাটাভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপন।
এছাড়াও অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পাটাভোগ ইউনিয়ন জাসাসের এ সফল আয়োজন স্থানীয় বিএনপি ও জাসাস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।