banglahour

খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ, আহত-৩০

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(৭ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৩২ অপরাহ্ন

খুলনা মহানগরীর মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে  অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়  বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন আহত হয়েছে।  রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে  ১০টার দিকে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় উচ্ছেদে বাধা দিয়ে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১১টার পর অবরোধকারীদের সরাতে  পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের শুরু হয়।
এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজার গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা।
স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দিবে না। পুলিশ বলছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত  রাখা হয়েছে।
উল্লেখ্য, খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছেন প্রায় ২০০ পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল