banglahour

চুয়াডাঙ্গার জীবননগরে যুবদলের উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৩৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে যুবদলের উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জীবননগর আখ সেন্টার এলাকায় এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। 
বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা শহরের প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতাকর্মীরা বলেন, 'আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্নীতি করেন না। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের জীবনমানের উন্নয়ন হবে'। 
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামীম ও সরোয়ার হোসেন ও মিনাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলিম, মিঠু ও ইউনূস, যুবদল নেতা ইয়াদুল, রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, মিনা, সাঈদ প্রমুখ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল