banglahour

হাকিমপুরে মাদ্রাসা সুপারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৭ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের অভিযোগে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্যসহ স্থানীয়রা।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এ মাদ্রাসা সুপারের স্বেচ্ছাচারিতার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রকৃত অভিভাবক ও দাতা সদস্যদের বাদ দিয়ে বহিরাগতদের দিয়ে ইচ্ছেমতো পরিচালনা কমিটি গঠন এবং অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ তুলে তারা অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল