banglahour

প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে দেয়া ঋতুপর্ণার মায়ের চিকিৎসার্থে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৬:১৩ অপরাহ্ন

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বাসিন্দা জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে দেয়া আর্থিক অনুদানের চেক হন্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আর্থিক সহায়তার চেক প্রদান করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো: আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যান্য পদস্থ কর্মকর্তা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ঋতুপর্ণার অসুস্থ মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের তিন লক্ষ টাকার চেক ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার নিকট হস্তান্তর করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল