banglahour

সিলেটে র‌্যাব-৯ ও মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:০৬ পূর্বাহ্ন

সিলেট নগরীতে র‌্যাব-৯ সদর কোম্পানি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য ১১টি গাড়ি আটক করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধেও র‌্যাবের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যানজট চরম আকার ধারণ করে। এতে নগরবাসী ও যাত্রীদের ভোগান্তি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। এ পরিস্থিতি নিরসনে আজ পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়। এতে ৪৫টি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও আরও ১১টি গাড়ি (পিকআপ, লেগুনা, সিএনজি) আটক করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল